মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মে:
মেহেরপুর কাথুলি সড়কের পৌর কলেজ মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গির আলম জানান , শনিবার সন্ধার সময় পৌর কলেজ মোড়ের রাস্তার পাসে একটি সিমেন্টের বেগ পরে থাকতে দেখে এলাকাবাসি পুলিশ কে খবর দিলে এস আই মকবুল গিয়ে সিমেন্টের বেগের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে ।
পুলিশ জানায়, শনিবার সন্দ্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল পৌর কলেজ মোড়ে অভিযান চালায়। পুলিশ সিমেন্টের বেগের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়।