মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুনের ফেসবুক আইডি হ্যাক হওয়ায় মেহেরপুর সদর থানায় জিডি (সাধারন ডাইরি) করেছেন।
শুক্রবার রাতে আল মামুন সদর থানায় উপস্থিত হয়ে অজ্ঞত ব্যাক্তির নামে জিডি করেন। যার সং ৯৪৬। আল মামুন বলেন, আমার ফেসবুক আইডি আল মামুন ৫০৫০ কে বা কারা হ্যাক করে বিভিন্ন ধরনের মন্তব্য করছে, যে কারনে আমি সদর থানায় একটি জিডি করলাম।