মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ১ম দল হিসাবে ফাইনালে উঠেছে ৯ নং ওয়ার্ড।
সোমবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ৬ উইকেটে ৮ নং ওয়ার্ডকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ নম্বর ওয়ার্ড ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রকাশ ৩৩ রান করেন।
৯ নম্বর ওয়ার্ডের রকি ও অনিমেশ ৩ টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ৯ নম্বর ওয়ার্ড ১২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।দলের পক্ষে শ্রাবন ৪১,অভি ৪০ রান করেন।৮ নং ওয়ার্ডের শাওন ২ টি উইকেট লাভ করেন।
বিজয়ী দলের রকি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সজীব স্পোর্টস এবং ইচ্ছের উদ্যোগে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।টুর্নামেন্ট কমিটির সদস্য রিনু, সুরুজ বাবু,খোরশেদ আলম, লিজন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন নিটু এবং জনি ।