মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের অভিযানে মেহেরপুর পৌর জামায়াত ইসলামের সেক্রেটারি মনিরুজ্জামান সহ ২ জামায়েত নেতাকে আটক করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মনিরুজ্জামান (৫২) মেহেরপুর শহরের মারকাজ মসজিদ পাড়া এলাকার মির্জা আলমের ছেলে এবং পৌর জামাতের সম্পাদক, জাহাঙ্গীর (৩২) মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ইসলাম শেখের ছেলে। মেহেরপুরে পুলিশ জানান, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।