মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
আজ রোববার সন্ধ্যায় মেহেরপুর পৌর বিএনপি’র উদ্দ্যোগে মেহেরপুর টাউন হল প্রাঙ্গনে পৌর বিএনপি’র কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর -১ আসনের সাবেক সংষদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অর“ন। কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমির“ল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক অ্যাড. মার“ফ আহম্মদ বিজন,আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামর“ল হাসান, সদর থানা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আঃ রহিম, সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদসহ পৌর বিএনপি’র বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকসহ সদস্যগন।
কর্মীসভায় মাসুদ অর“ন বলেন, আগামী দু’এক দিনের মধ্যেই বিএনপি সমর্থিত প্রার্থীর নাম চুড়ান্ত— করা হবে। তিনি বলেন, বিএনপি মনে করে পৌর নির্বাচন সহ সকল পর্যায়ে স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী দুঃশাসনের বিরোধী সংগ্রামে জনগণকে প্রস্তুত করতে হবে। তিনি প্রশাসন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের সরকারী কর্মকর্তাদের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ থাকার আহবান জানান। কর্মীসভায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের দ্রুত রোগ মুক্তির জন্য মাসুদ অরুন মহান আলাহতায়ালার কাছে প্রার্থনা জানান।