মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর :
মেহেরপুর পৌর নির্বাচনকে স্বাগত জানিয়ে মেহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয় মিলনায়তনে সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয় ।
পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপি’র সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মেদ, যুবদল নেতা জাহিদুল হক জাহিদ প্রমুখ।