মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহরের সেখ পাড়া থেকে আটক মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার সহ আটক ১৮ জন শিবির নেতাকর্মীর মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর ডিবির এস আই মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২২। তারিখ ২/১২/২০২০। নাশকতা কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র শিবিরের প্রশিক্ষিত কিশোর সদস্যদের ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দেয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হওয়ায় তাদের বিরুদ্ধে যার ১৯৭৪ সালের স্পেশল পাওয়ার অ্যাক্ট এর ১৫(৩)/২৫ D ধারা।
মামলার আসামিরা হলো মেহেরপুর পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মেহেরপুর শহরের হঠাত পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান(২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২),সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালাম সাহার ছেলে রাজু আহমেদ (২২),আক্কাস আলীর ছেলে ছেলে আবুল হাসান (২২),রফিজ উদ্দিনের ছেলে মাহবুব (১৯),কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার(২০),কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (১৯), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯),হঠাত পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ(১৯),আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন(১৯),মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসান এর ছেলে যুবায়ের হাসান(১৫),তাতিপাড়া নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম(১৬),বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ(১৭),
চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান(১৫),বজলুর রশীদ ছেলে আবু জাফর(১৭),নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয়(১৬),সেলিম রেজার ছেলে মাসুদ(১৫)।