মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী, প্রবীণ নাগরিক সামসদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধার সন্তান মাহবুবুল হক মন্টু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আনোয়ার হোসেন পিন্টু, মুক্তিযোদ্ধার সন্তান লাবলু প্রমূখ। সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্চ মাসের গুরুত্ব সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ও ঘটনা তুলে ধরেন।