মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে মেহেরপুর পৌর কবরস্থান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রিটন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পৌর কবরস্থানে প্রায় ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ মেহেরপুর জেলায় ৭১ হাজার গাছের চারা রোপন করা হবে। তারই অংশ হিসেবে কবর স্থানে বৃক্ষরোপণ করা হয়।