মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পৌরসভার ৫নং ওয়ার্ড হঠাৎ পাড়া জামে মসজিদে টাইলস প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পৌরসভার ৫নং ওয়ার্ড হঠাৎ পাড়া জামে মসজিদে টাইলস প্রদান করেন। এ সময় পৌর কাউন্সিলর মুস্তাক আহমেদ, হঠাৎ পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি তোতা মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস আলী সহ স্থানীয় ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।