মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:
মেহেরপুর পৌরসভার মেয়র মতু ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহমেদ রুপকের বাস ভবনে বোমা হামলাকারীর অভিযোগে আটক পাভেল হোসেনের বাড়ি থেকে ১টি এলজি সার্টারগান, ৪ রাউন্ড গুলি এবং বিষ্ফোরদ্রব্য সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে পৌর কলেজ পাড়ার পাভেলের ঝটিকা অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
এদিকে পাভেলের দেওয়া তথ্য মতে,রোববার সদর উপজেলার বারাদি গ্রামের সন্ত্রাসী প্লাবন ও বামনপাড়া গ্রামের লিখন কে আটক করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ওসি জানান,আটক দু’জন এলাকার চিন্থিত সন্ত্রাসী এবং আটক পাভেলের অন্যতম সহযোগী। তারা বোমা হামলার সাথে সরাসরি জড়িত।
উল্লেখ্য,শনিবার রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় বারাদি বাজার থেকে জে আর পরিবহনে তল্লাশী চালিয়ে পুলিশ পাভেলকে আটক করে ।