মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:
মেহেরপুর শহরের ১নং ওয়ার্ডে পৌরসভার রাস্তা বন্ধ করে থার্টিফাস্ট নাইট পালন ও পৌর সভার বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নিতে না দেওয়ার কারনে মেহেরপুর পৌর প্যানেল মেয়র মনিরুল ইসসলাম মনি পিটিয়েছে মেহেরপুর পৌর সভার সচিব হারেচ উদ্দিন কে ।
জানাযায়, সোমবার শেষ বিকেলে মেহেরপুর পৌর সভার সচিব তার কার্যলয়ে দাপ্তরিক কার্যক্রম চালানোর সময় মেহরপুর পৌর প্যানেল মেয়র মনিরুল ইসলাম আকস্মিকভাবে তার অফিস কক্ষে প্রবেশ করে। প্যানেল মেয়র রুমে ঢুকেই সচিব হারেচ উদ্দিন কে কেন অনুষ্ঠান হবেনা ,আমার নির্দেশ কেন মানা হবেনা জানতে চায়। কথা বলার এক পর্যায়ে প্যানেল মেয়র গালিগালাজ সহ পিটাতে থাকে।
মেহেরপুর পৌর সভার মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু বলেন ,আজ বিকেলে আমার কাছে সংবাদ যায় শহরের নতুন পাড়া ১ নং ওয়ার্ডে রাস্তা বন্ধ করে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করছে ও পৌর সভার বৈদ্যুতিক লাইন ব্যবহারের চেষ্টা করছে । আমি সংবাদ পেয়ে আমার কার্যলয়ের লোকজন ও আইন প্রয়োগ কারি সংস্থাকে অবৈধ ভাবে রাস্তা বন্ধ করে জন দুভোগের বিরুদ্ধে ব্যবস্থ নিতে বলি ।
এতে মনিরুল ইসলাম মনে করেন সচিব সাহেব তার অবৈধ অনুষ্ঠান বন্ধ করেছে, তাই সে ক্ষিপ্ত হয়ে এসে সচিবকে মারপিট করে । তিনি আরো বলেন,আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় এ বিষয়ে পৌর পরিষদের সভা ডাকা হয়েছে । সভায় প্যানেল মেয়র মনিরুল ইসলাম কেউ ডাকা হয়েছে। পরিষদের সিদ্ধান্ত অনুযায়ি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউন্সিলর মনিরুল ইসলাম যদি না আসে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হবে। এবিষয়ে মন্ত্রালয় সহ উচ্চ পর্যায়ে সকল জায়গায় জানানো হয়েছে ।
পৌর সচিব হারেছ উদ্দিন বলেন , আজ বিকেলের দিকে দাপ্তরিক কাজ করার সময় প্যানেল মেয়র মনিরুল ইসলাম আমার ঘরে ঢুকে আমাকে গালিগালাজ দিয়ে আকস্মিক কিল ঘুষি ও চড় থাপ্পড় মারতে থাকে ।
প্যানেল মেয়র মনিরুল ইসলাম বলেন, সচিব আমার কথা না শুনে মেয়রের কথা শুনেন । সচিব আর মেয়র মিলে পৌর সভাকে ধ্বংস করার পায়তারা করছে । তাকে আমি মারিনি শুধু বকা ঝকা করেছি । তবে রাস্তা বন্ধ করে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি ।
এ দিকে মেহেরপুর পৌরসভা কর্মচারি ঐক্য পরিষদ আজ রাতের মধ্যে সুষ্ঠ বিচার না হলে পৌর সভার সকল প্রকার কার্যক্রম থেকে তারা বিরত থাকার ঘোষণা দিয়েছে ।