মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লিগে মেহেরপুর সরকারি কলেজ ও গাংনীর চিৎলা জাগরনী ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি কলেজ ২-০ সেটে মুজিবনগর উপজেলার দারিয়াপুর যুবক্রীড়া চক্রকে এবং গাংনীর চিৎলা জাগরনী ক্লাব ২-০ সেটে মেহেরপুর ফ্রেন্ডস একাদশকে পরাজিত করে।