মেহেরপুর নিউজ,০৭ জুলাই:
মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সমিতির সম্পাদক মামুনুর রহমান, শিক্ষক নেতা কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।