শোক সংবাদ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর:
মেহেরপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মেহেরপুরের কৃতি সন্তান সাংবাদিক মোজাম্মেল হক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার প্রথম সকালে পুরাতন পোষ্ট অফিস পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ………………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি স্ত্রী,৩ ছেলে,২ মেযেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ যোহর হোটেলবাজার জামে মসজিদে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন,মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার,সহসভাপতি গোলাম মোস্তফা,সাবেক সাধারন সম্পাদক তুহিন আরন্য,সাবেক সভাপতি আশরাফুল ইসলাম,নির্বাহী সদস্য তোজাম্মেল আযম,মাহবুবুল হক পোলেন,ইয়াদুল মোমিন,আবু লায়েছ লাবলু,মীর সউদ আলী চন্দন,জুলফিকার আলী কানন,সাংবাদিক আবু আক্তার,সাঈদ হোসেন এবং শহিদুল ইসলামসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দরা।