মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন নবগঠিত মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল-আমিন হোসেন নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।এসময় আল-আমিন হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সকলের কাছে দোয়া কামনা করেন।