মেহেরপুর নিউজ:
গঠনতান্ত্রিক নিয়মে মেহেরপুর প্রেস ক্লাবের দুই বছর মেয়াদী কমিটি বিলুপ্ত হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণের ১০ দিন আগে উপদেষ্টা কমিটি আহবায়ক কমিটির নাম ঘোষণা করবেন এবং মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে কমিটি বিলুপ্ত হবে, গঠনতান্ত্রিক এই বাধ্যবাধকতার কারণে ফজলুল হক মন্টু সভাপতি ও আলামীন হোসেন সাধারণ সম্পাদক নের্তৃত্ব নির্বাহী কমিটি বিলুপ্ত হয়ে গেছে।
গঠনতান্ত্রিক নিয়মে বর্তমানে মেহেরপুর প্রেস ক্লাবের জ্যেষ্ট সদস্য তুহিন আরন্য, কামারুজ্জামান খাঁন ও ওয়াজেদুল হক জেদু এই তিন জনের উপদেষ্টা কমিটি মেহেরপুর প্রেস ক্লাবের দায়িত্বভার গ্রহণ করে নতুন নির্বাচনের প্রস্তুতি গ্রহন করেছেন।
শুক্রবার মেহেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটি শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায়
উপদেষ্টা পরিষদ, নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দুই বছরে আয় ব্যায়ের হিসাব, অডিট রিপোর্ট দাখিল, সম্পদ বিবরণ পাঠ ও অনুমোদন করা হয়। এই সময় সদস্যরা ক্লাবের আগামীর পথচলা নিয়ে দীর্ঘআলোচনা করেন। সেই সাথে ক্লাবের স্বার্থেসব প্রস্তাব সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। শেষে গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী উপদেষ্টা কমিটি নতুন আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।
মেহেরপুর ছহিউদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরামুল আযীমকে আহবায়ক এবং একই কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ডা.আলিবুদ্দিন এবং মুজিবনগর সরকারী কলেজের প্রভাষক রবিউল আওয়ালকে সদস্য করে মেহেরপুর প্রেস ক্লাবের ৩ সদস্য বিশিষ্ট বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা
করা হয়। এই আগামী ১ সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশন
নির্বাচন পরিচালনা করে নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করবেন। পরবর্তীতে আহবায়ক কমিটি নতুন নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনায় ব্যার্থ হলে উপদেষ্টা পরিষদ গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পরবর্তী করণীয় নির্ধারন করবেন।