মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর পুলিশ লাইন প্রাঙ্গনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। সুউচ্চ ভবন সহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড থেকে কিভাবে পরিত্রান পেতে হয় এসবের উপর দমকল বাহিনীর সদস্যরা মেহেরপুর পুলিশ লাইন অবস্থানরত পুলিশ সদস্যদের উপস্থিতিতে মহড়া প্রদর্শিত হয়।
মেহেরপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে মহড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম সহ পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন