মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশ এবং মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথ উদ্যোগে পুলিশ সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে অগ্নিনির্বাপণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনায় নিজেদেরকে রক্ষা করা ও উদ্ধার করা সম্পর্কে বিভিন্ন কৌশল দেখানো হয়। মহড়ায় মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ অপু সরোয়ারসহ মেহেরপুর জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন। মেহেরপুর ফায়ার সিার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।