মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড থেকে রক্ষাসহ ভূমিকম্প থেকে আত্মরক্ষার কৌশল উপস্থাপন করা হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মহড়ায় অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মকবুলার রহমান প্রমুখ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন।