মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিস এর উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে মহড়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সরকারি পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন স্টেশন অফিসার জাহিদুর রহমান । মহড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারের কৌশল দেখানো হয়।