মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন সড়কে জীবননাশক স্প্রে করা হয়েছে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে রবিবার সকাল থেকে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরসহ প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা স্প্রে করন কাজে অংশগ্রহণ করেন।