মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের ওয়াবদা সড়কের পাথর গেটের উত্তর পাশে (২য় তলা) মেহেরপুর ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়। প্রফেসর ডাঃ আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর ফিজিওথেরাপি সেন্টারের স্বত্বাধিকার ডা. মোঃ আব্দুল হাই রাজু।