মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:
মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করা হয়। ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী এ এল এম জিয়াউল হক উপস্থিত থেকে ৩শ’ গরীব ও দুস্থর মধ্যে কম্বল বিতরন করেন।
ফ্রেন্ডস ফাউন্ডেশনের সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, শাহাজাদউদ্দিন সাজু, আ ন ম কুদরত-ই খোদা, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান মালেক, সদস্য অ্যাড. পল্লব ভট্টাচার্য, সৈয়দ এহসানুল কবির আরিফ, আনোয়ারুল হক শাহি প্রমুখ।