মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, ফ্রেন্ডস ফাউন্ডেশনের শিক্ষক সেখ সোহরাওয়ার্দী, মফিজুর রহমান, রকিবুজামান, বরকত আলী, আরিফুজ্জামান, রাশিদুল ইসলাম প্রমুখ ও উপস্থিত ছিলেন।