মেহেরপুর নিউজঃ
মেহেরপুর বড়বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার আলোচনা সভা শেষে অ্যাডভোকেট হাজী মারুফ আহমেদ বিজনকে সভাপতি এবং সোহেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বড় বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির জন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম হাসা, সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব, আহসান হাবিব, কোষাধক্ষ্য নাজমুস সাদাত বুড়, প্রচার সম্পাদক সৈয়দ মনজুরুল হাসান টুটুল, সদস্য মসজিদের ইমাম, আলহাজ গোলাম মোর্শেদ চন্দন, রাজিউল হুদা সজল, আলহাজ্ব মোঃ আব্দুল গনি, জিয়ারুল ইসলাম, আব্দুস সাত্তার, মাওলানা মোঃ মজিবুর রহমান, মোহাম্মদ তাওফিকুল ইসলাম, আব্দুস সোবাহান, আনসারুল হক, গোলাম মোস্তফা, ওয়াহিদুজ্জামান বাবু এবং মনিরুল ইসলাম।