মেহেরপুর নিউজ:
মেহেরপুর বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর বনবিভাগ মিলনায়তনে এসকল উপকারভোগীদের লভ্যাংশ চেক বিতরণ করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মোহাম্মদ শোয়েব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫ সদস্যের মাঝে ১ লক্ষ ৭৮ হাজার ৫৭৩ টাকার চেক বিতরণ করেন। সহকারী বন কর্মকর্তা মুহাম্মদ জাফরুল্লাহ সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুবুল আলম শামীম হাসান প্রমূখ।