মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সদর উপজেলার আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মেহেরপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরুল্লাহ উপস্থিত থেকে কোলার মোড় থেকে বাইপাস সড়কে ৩ হাজার বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা বন কর্মকর্তা মাসুদুর রহমান, এম ডি হালিম হায়দার প্রমূখ উপস্থিত ছিলেন।