মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাড়ির বিজিবি’র একটি টহলদল ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। জানা গেছে, সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নায়েব সুবেদার এ কে এম আব্দুস সালামের নেতৃত্বে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর বিজিবি’র একটি টহলদল বাজিতপুর গ্রামের মাঠে টহল থাকাকালে পরিত্যক্ত ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।