মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে, বাংলাদেশ বার কাউন্সিল বেনিভোলেন্ট ফান্ডের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মরহুম সদস্যা এমএম রুস্তম আলীর পরিবারের মাঝে বাংলাদেশ বার কাউন্সিল বেনিভোলেন্ট ফান্ডের অর্থ প্রদান প্রদান করা হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়াজান আলী এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন উপস্থিত থেকে এমএম রুস্তম আলীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন।