মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে বিআরটিএ মেহেরপুর অফিসের কার্যক্রমের উপর বিআরটিএ মেহেরপুর অফিসের হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর বিআরটি এ অফিস প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিআরটিএ এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ডঃ মুহাম্মদ কামরুল আহসান গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণ শুনানি চলাকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান বিআরটিএ খুলনা অঞ্চলের উপ-পরিচালক মহাসীন আলী,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর সদস্য সাফুয়ান আহমেদ রূপক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু, রাশেদুজ্জামান প্রদীপ, সৈয়দ সোহেল, বকুল প্রমুখ বক্তব্য রাখেন। গণ শুনানি চলাকালে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএর চেয়ারম্যান কামরুল আহসান সমস্যা সমাধানের আশ্বাস দেন।