মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর বিচার বিভাগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা জজ আদালত মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ’র সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মোঃ তহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
পরে সেখানে কেক কাটা হয়। এদিকে এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ’র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে, যুগ্ম জেলা ও দায়রা দ্বিতীয় এইচ এম কবির হোসেন, সিনিয়র সহকারী জজ বিল্লাল হোসেন, লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান, মোঃ তারিকুল ইসলাম, বেগম বর্ণালী রানী প্রমুখ উপস্থিত ছিলেন।