মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ‘র এডহক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে মেহেরপুর সদর উপজেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি এডহক কমিটি গঠন করা হয়। মেহেরপুর জেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে ইলিয়াস হোসেনকে আহবায়,
বাবর আলীকে যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীর আলম বাবলু, শামীম হাসান এবং মাহফুজুর রহমানকে নির্বাহী সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট মেহেরপুর সদর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কমিটি ঘোষণা করা হয়।
মেহেরপুর জেলা বিসিডিএস এর আহবায়ক রিনু সদর উপজেলা কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে জেলা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, কাজী খয়রুদ্দিন, সাইফুল ইসলাম, ইমন বিশ্বাস, বেনজির আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক মতিউর রহমান,সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।