মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় অন্যদের বক্তব্য রাখেন মেহেরপুর শহর সমাজ সসমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রূপালী খাতুন প্রমূখ। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী, শাড়ি এবং নগদ অর্থ বিতরণ করেন।