মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ভৈরব ক্লাব কাপ মিনি ফুটবল টুর্নামেন্টে নাজমুল একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় নাজমুল একাদশ ১-০ গোলে জাহাঙ্গীর একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সেলিম জয়সূচক গোলটি করেন।