মেহেরপুর নিউজ :
মেহেরপুর ভৈরব নদে ডুবে রুহুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। রুহুল মেহেরপুর শহরের বেড় পাড়ার মনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকেলের দিকে রুহুল মেহেরপুর সদর উপজেলার গোভিপুর প্রান্ত থেকে ভৈরব নদে সাঁতার কেটে শহরের শেখপাড়া দিকে আসছিল। নদের ঠিক মাঝখানে কচুরিপানায় আটকে গেলে মাঝখান থেকে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছার আগেই সে ডুবে প্রাণ হারায়।
পরে তার মৃতদেহ ডাঙ্গায় তোলা হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবীব সেখানে উপস্থিত হন।