মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম মেহেরপুর ভৈরব নদের পাড়ে নির্মাণাধীন ওয়াকওয়ে সড়ক পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মেহেরপুর সদর উপজেলার বন্দর চকশ্যমনগর ভৈরব নদের পাড় দিয়ে নির্মাণাধীন ওয়াকওয়ে সড়ক পরিদর্শন করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।