মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ নাদিমুল হক, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। পরে রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় অবস্থানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।