মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ মালামাল এবং পণ্যের মূল্য তালিকা না দেওয়ায় দুই ব্যবসায়ী নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে অভিযান চালানো হয়। ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আমঝুপি বাজারের মেসার্স ওহাব অটোমোবাইল এবং তালেব স্টোর এ অভিযান চালানো হয়।
এসময় পণ্যে মূল্য তালিকা না দেওয়ার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি করার দায়ে মেসাস ওহাব অটোমোবাইলের স্বত্বাধিকার সোহেল আহমেদ এর কাছ থেকে ভোক্তা অধিকার আইনের ৩৮,৫১ ধারায় ৩ হাজার টাকা এবং তালেব স্টোর এর কর্ণধার সাইফুল ইসলামের কাছ থেকে ৪৩,৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন,জেলা স্যানিটারী ইন্সপেক্টর তানজিমুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।