মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর:
মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে এক জনকে ৬ মাসের জেল এবং অপরজনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে পৃথক এ রায় দেন ভ্রাম্যামান আদালত।
জানা গেছে,মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় আশ্রয়ন প্রকল্পে আশ্রিত আজিলের ছেলে বাবুলকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। পরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯৯০ সালের ১৯(১)এর ৭ এর ক ধারায় মোবাইল কোর্ট আইন ২০০৯এর ৮ (১) ধারায় বাবুলকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। এদিকে এর আগে বাসস্ট্যান্ড এলাকায় আবুল ফজলের ছেলে শরিফ নামের এক ব্যাক্তিকে গাঁজা রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিহাব মাহমুদ,পুলিশের এএস আই দাউদ হোসেন উপস্থিত ছিলেন।