মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ সেলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের খোদা বক্স এর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজনগর গ্রামের সেলিমের বাড়ি ঘেরাও করে, এ সময় তার বাড়ি থেকে ১ গ্রাম হেরোইনসহ সেলিমকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেলিমের নামের মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক জি এম শহিদুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল হালিম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।