মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসষ্টান্ড পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে বাস স্ট্যান্ড পাড়ার জনৈক রাজীবের বাড়িতে থেকে ২০ বছর ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে টাস্কফোর্সের অভিযানের টের পেয়ে রাজিব তার বাড়ির মূল গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। ভিতরে তার এবং প্রতিবেশী এক শিশু অবস্থান করছিল।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ প্রধান ফটকের তালা ভেঙে টাস্কফোর্সের সদস্যরা ভেতরে প্রবেশ করে এ সময় বাড়ির ভেতর থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে। অভিযান অন্যদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক শরীয়ত উল্লাহ, পরিদর্শক শাহ জালাল, এস আই হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।