মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর:
বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আরা হীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আক্তারুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহামেদ, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান। পরে বিদ্যালয়ের ছাত্রী খুশিয়ারা, তামান্না, ফারজানা আখতার, সুরাইয়া রুমি ও তামান্না আক্তারকে সম্মনানা প্রদান করা হয়।