মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ফেব্রুয়ারি:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ কলেজ প্রাঙ্গনে বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের বরণ করে নেয়া হয়।
শনিবার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রবীন ছাত্রীরা নবাগত ছাত্রীদের ফুল ছিটিয়ে ও মিষ্টি মুখ করে বরণ করে নেয়।
নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সরকারী মহিলা কলেজের প্রভাষক নুরুল আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ,ম্যানেজিং কমিটির সভাপতি আক্কাস আলী, ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মোখলেসুর রহমান,ছাত্রী সুইটি, ময়না, খাদিজা খাতুন। মানপত্র পাঠ করেন সুরভী আক্তার । পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি পরিচালনা করে মাহবুবুল হক মন্টু।