মেহেরপুর নিউজ, ২৬ ফেব্রুয়ারি:
মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।