মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের গার্ল গাইড এবং গাল ইন স্কাউট সদস্যরা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিএম কলেজ মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, দলনেতা মারিয়া সুলতানা, ফাতেমা খাতুন, প্রশিক্ষক মিজানুর রহমান প্রমুখ। পরে গার্ল গাইড এবং গার্ল ইন স্কাউট সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।