মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয এন্ড বিএম কলেজের গার্ল গাইড ও গার্ল ইন স্কাউটের কুচকাওয়াজ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় গার্ল গাইড গার্ল ইন স্কাউটের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন, পল্লব ভট্টাচার্য সালাম গ্রহণ করেন। এ সময় সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।