মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর:
মেহেরপুর এফসিবি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে ননষ্টপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ সোমবার অনুষ্ঠিত ১ম কোয়াটার ফাইনাল খেলায় ননষ্টপ টাইব্রেকারে ২-১ গোলে স্বাগতিক এফসিবিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় নিধর্অরিত সময়ে সঞ্জু ও মিলন উভয় দলের পক্ষে একটি করে গোল করে। টাইব্রেকারে বিজয়ী দলের পক্ষে রিপন ও তুষার এবং বিজীত দলের পক্ষে মিলন ১ টি গোল করে।