মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
মেহেরপুর এফসিবি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে রাইপুর একাদশ চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ বুধবার বিকালে অনুষ্ঠিত শেষ কোয়াটারে ফাইনালে রাইপুর একাদশ ২-০ গোলে হরিরামপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শামিম ও কিরন ১ টি করে গোল করে।