মেহেরপুর নিউজ:
মেহেরপুর মিলেনিয়াম প্রি-ক্যাডেট স্কুল ও বিউটি পার্লার এর উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়ায় বেলে গাড়ি গ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মিলেনিয়াম ক্যাডেট স্কুলের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান, সহকারী শিক্ষক মৌসুমী আক্তার, রুবিনা ইয়াসমিন, আলেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।